২২ লক্ষ টাকায় নতুন রাস্তা, খুশি এলাকার মানুষ
আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের কুমারগ্ৰামদুয়ার চৌপথি থেকে মধ্য হলদিবাড়ি, দক্ষিণ হলদিবাড়ি, পুখারিগ্ৰাম সহ বিভিন্ন এলাকা যাওয়ার জন্য পাকা সড়ক তৈরি হয়েছে 22 লক্ষ টাকা ব্যায়ে পঞ্চায়েতে পক্ষ থেকে এতে বেজায় খুশি এলাকার বাসিন্দারা । বর্ষা এলেই জলকাদায় ভরে যেত রাস্তা গুলো । তখন পথ চলতে রীতিমতো বেগ পেতে হত স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের ছোটবড় সবাইকে । সাইকেল মোটরবাইক তো দূর অস্ত, পায়ে হেঁটে পথ চলাই মুশকিল হয়ে পড়তো । পা পিছলে জলকাদায় পড়ে গিয়ে চোট পেয়েছেন অনেকেই । বাসিন্দাদের দাবিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি রাস্তা পাকা করায় বেজায় খুশি বাসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান, সরকারি উদ্যোগে প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে বেহাল রাস্তাটি পাকা করে দেওয়ায় এখন ছোট গাড়িও ঢুকছে । সাইকেলে চেপে স্কুলে যেতে কোনোরকম অসুবিধে হচ্ছে না ছেলেমেয়েদের ।
Labels:
West Bengal


No comments: