Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোমবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড চত্বরের ঘটনা। এদিন সকালে স্থানীয় মানুষজন বাস স্ট্যান্ডের সামনে বিশ্রামাগারে মাঝ বয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। মৃতদেহের পাশে উদ্ধার হওয়া একটি ব্যাগ দেখে স্থানীয়দের অনুমান গ্রাম এলাকা থেকে কাজে এসে রাতে ফিরতে না পেরে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ।

No comments: