Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্কুল সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ

প্রায় ৭ মাসে ঝড়ে উড়ে গিয়েছিল প্রাথমিক স্কুলের ছাদ। বারবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। স্কুলের ছাদ মেরামতের দাবিতে অবশেষে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল এলাকায়। পারোকাটা ১ নম্বর বিএফপি স্কুলের ছাদ মেরামতির দাবিতে এদিন সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ভাটিবাড়ি-কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখানে থাকেন। অবরোধের জেরে সড়কের দুইপাশে বহু গাড়ি আটকে পড়ে। সমস্যায় অফিস যাত্রী ও নিত্য যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের ৪ টি শ্রেণী কক্ষের মধ্যে দুটি শ্রেণী কক্ষের ছাদ গত ৯ মে ঝড়ে উড়ে যায়। বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। স্কুলের ছাদ মেরামতের দাবিতে এদিন তারা অবরোধ সামিল হয়েছেন। খবর পেয়ে অবরোধস্থলে এসে উপস্থিত হয় শামুকতলা থানা ভাটিবাড়ি ফাঁড়ি এবং কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলতে ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, ব্লকের সমিতি এডুকেশন অফিসার তপন রায়, ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার পার্থসারথী বিষ্ণু মজুমদার। তারা গ্রামবাসীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর ১ টা নাগাদ অবরোধ উঠে যায়। এর কিছুক্ষণ পর স্কুলে আসেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিডিও সাঙ্গে পেমা ভুটিয়া। বিডিও স্কুলের ওই সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে পেয়ে স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসেননা। স্কুলে পড়াশোনা ঠিক মতো হয় না। মিড ডে মিলের মানও ভালো নয়। সব শুনে প্রশাসনের কর্তারা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments: