প্রিয়ঙ্কা চোপড়ার সাথে ঋতাভরী ফেসবুক লাইভে
ফেসবুক এবং প্রিয়ঙ্কা চোপড়ার যৌথ উদ্যোগে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে।২৭ নভেম্বর ফেসবুক লাইভে হবে এই আলোচনা সভা।সেখানে কলকাতার প্রতিনিধি ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী হিসেবে থাকছেন গুরমেহের কউর।বাকি বক্তাদের তালিকাও কিন্তু বেশ চমকপ্রদ। ঈশান খট্টর-জাহ্নবী কপূর, ভূবন বাম-মল্লিকা দুয়া থাকছেন প্যানেলে। এই আলোচনা সভার সঞ্চালনা করবেন প্রিয়ঙ্কা চোপড়া।
সিনেমা, গান, প্রযোজনার ফাঁকে প্রিয়ঙ্কা মাঝেমধ্যেই অন্য রকম কিছু করার চেষ্টা করেন। ‘#সোশ্যালফরগুড’ তাঁর এই রকমই একটা প্রচেষ্টা।ঋতাভরী বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাল কাজও হচ্ছে। সচেতনতা প্রসারের একটা মাধ্যমও বটে। এই ফেসবুক লাইভের বিষয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী ভাবে ভাল কাজ হয় বা করা যায়।" অনুষ্ঠানের দিনই প্রিয়ঙ্কার সঙ্গে দেখা হবে তাঁর। সে ব্যাপারে উত্তেজিত তিনি!
Labels:
Entertainment


No comments: