মোমের দেশে এবার অনুষ্কা
ম্যাডাম তুসোর ওয়াস্ক মিউজিয়ামের নতুন সদস্য হিসাবে জায়গা করে নিল বিরাট-পত্নীর মোমের মূর্তি। সিঙ্গাপুরের মাদাম তুসোর জাদুঘরে জায়গা করে নিল অনুষ্কা।জাদুঘরের বাকি মূর্তিগুলির থেকে বলিউড সুন্দরীর মূর্তি আলাদা হয়ে উঠেছে হয়ে ‘নিজস্বী’ ভঙ্গিমার কারণেই। ওই জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন যে, অনুষ্কার মূর্তির কাছে গেলে মিলবে সম্ভাষণ এবং হাতে ধরা ফোনটি থেকে দর্শনার্থীরা ‘নিজস্বী’ও তুলতে পারবেন। গত সোমবার নিজের মূর্তির উদ্বোধনে গিয়ে তার সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছে অনুষ্কাকে।


No comments: