Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হনুমাতেই আস্থা জানালেন এই প্রাক্তন ভারতীয়

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরেই, ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ভারতকেই ফেভারিট বলে মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া দল অবশ্যই তাদের দুই বড় ভরসা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ছাড়া অসহায়। তবে, ৬ই ডিসেম্বর আসন্ন প্রথম টেস্ট ম্যাচে, ভারতের প্রথম একাদশ নিয়ে বিস্তর আলোচনা বর্তমান।
প্রশ্ন উঠেছে, ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কাকে নেওয়া হবে?
রোহিত শর্মা না হনুমা বিহারী?
এই ব্যাপারে নিজের পছন্দ জানালেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।
তিনি বলেন,-"আমি হনুমা বিহারীকে দেখতে চাই, কারণ সে আগের টেস্ট ম্যাচে পঞ্চাশ রান করেছে। তাই আমি বিহারীকে বেছে নেব। তারপর আমি দুই স্পিনারকে বেছে নেব এবং হনুমাকে দিয়েও বোলিং করাব। অ্যাডিলেডের পিচ শুধুমাত্র স্পিনারদের সমর্থন করে, "বলেছেন গাভাস্কার।

No comments: