গ্রামবাসীর উদ্ধারের দাবিতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ
নিখোঁজ গ্রামবাসির উদ্ধারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে নিখোঁজ পরিবার সহ গ্রামবাসিরা। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কোকড়াদা সীমান্ত পেরিয়ে আব্দুল মালিক নামে এক ব্যাক্তি জমিতে চাষ করতে যাওয়ার সময় বি এস এফ তাকে আটক করে বলে অভিযোগ। গতকাল বি এস এফ তাকে আটক করলেও আজ পর্যন্ত তার কোন হদিশ পাওয়া যায়নি। অবিলম্বে নিখোঁজ আব্দুলকে ফিরিয়ে দেবার দাবিতে পরিবারের লোক সহ গ্রামবাসিরা গোয়ালিন গ্রামে রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় পুলিশ। গ্রামবাসীদের দাবি নিখোঁজ ব্যাক্তির হদিশ না পাওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। এলাকায় এখনও পর্যন্ত উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Labels:
West Bengal

No comments: