ভিলেজ রিসোর্স পার্সনদের দাবি সংসদে তুলবেন সেলিম
প্রতিমাসে নুন্যতম ২২ দিন কাজ ও দক্ষ শ্রমিকের মজুরির দাবি নিয়ে সংসদে সওয়াল করার জন্য রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের দ্বারস্থ হল অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আজ সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের সাথে দেখা করলেন সংগঠনের এক প্রতিনিধিদল। সাংসদ সেলিম তাদের দাবি দাওয়ার বিষয়টি সংসদে তুলে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষন করবেন বলে জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের অডিট ইউনিটের অধীনে এরাজ্যের ২৫ হাজার ৪০ জন মানুষ " ভিলেজ রিসোর্স পারসন " হিসেবে কাজ করেন। কেন্দ্রীয় সরকার এদের দিয়ে কাজ করালেও কোনও নিয়োগপত্র তাদের দেওয়া হয়নি। এমনকি এইসব ভিলেজ রিসোর্স পারসনদের সারাবছর ধরে কাজ দেওয়া হয়না। তারা পাননা মাসিক বেতন বা সরকারি কোনও সুযোগ সুবিধা। এইসব কর্মীরা " অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের " মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এবার দিল্লীতে সংসদে তাদের দাবিসমূহ দরবার করার জন্য সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিমের দ্বারস্থ হয়েছেন ভিলেজ রিসোর্স পারসন সংগঠনের কর্মীরা। তাদের দাবি সমস্ত ভিলেজ রিসোর্স পারসনদের নিয়োগপত্র দিতে হবে, প্রতিমাসে নুন্যতম ২২ দিন কাজ দেওয়ার পাশাপাশি একজন দক্ষ শ্রমিকের মজুরি প্রদান করতে হবে। সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম জানিয়েছেন, ভিলেজ রিসোর্স পারসনদের প্রতি চরম বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় রাজ্যের এইসব বঞ্চিত ভিলেজ রিসোর্স পারসনদের দাবিদাওয়া পেশ করে তা আদায় করার চেষ্টা করবেন তিনি।

Labels:
West Bengal

No comments: