অমানবিক সন্তান ! সম্পত্তির জন্য মারধর বাবা-মাকে
সম্পত্তি লিখে না দেওয়ায় নিজের বাবা-মা কে মারধোর ও খুনের ধমকি দেওয়ার অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। জানা গিয়েছে- বেশকিছু দিন ধরে বেলডাঙা থানার ভাদুরা গ্রামের বাসিন্দা নৃপেন মন্ডল ও বেলী মন্ডলকে জোর করে নিজেদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে তাদের দুই ছেলে নিলেন্দু মন্ডল ও নিধু মন্ডল। তাদের কথায় রাজি না হলে ওই বৃদ্ধ দম্পতিকে মারধোর করা হত বলে অভিযোগ। ছেলেদের হাত থেকে বাঁচতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তারা বলে জানা গিয়েছে। অভিযুক্ত এক ছেলে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত থাকার কারনে এই ঘটনার কথা বারবার স্থানীয় থানায় জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওই দম্পতির। অবশেষে ওই বৃদ্ধ দম্পতি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হওয়ায় পুনরায় বেলডাঙা থানায় বিষয়টি জানানো হলে ঘটনার সত্যতা যাচাই করে তদন্তের আশ্বাস দেয় বেলডাঙা থানার পুলিশ।
Labels:
West Bengal


No comments: