Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্বাস্থ্যকর মিডডে মিল, রাধুনীদের জন্য এপ্রোন, স্বাস্থ্য কিট

মি ডে মিল প্রকল্পের পরিচ্ছন্নতা বজায় রাখতে রাধূনীদের জন্য এ্যাপ্রোন সহ হাইজিন কিট প্রদানের কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে এই নয়া ব্যবস্থার সূচনায় স্কুলগুলির হাতে তুলে দেওয়া হল পরিচ্ছন্নতা সহায়ক সামগ্রী। এদিন দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় পঞ্চায়েত সমিতির অফিসে এই হাইজিন কিট  বিতরন অনুষ্ঠান হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, সহ-সভাপতি তপন দেবসিং, যুগ্ম বিডিও পরিমল দাস, ব্লক মি ডে মিল বিভাগের ওসি নারায়ন হাসদা, হিসাব রক্ষক উৎপল সেন সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠানিক ভাবে কালিয়াগঞ্জের অনন্তপুর ও মোস্তাফানগর পঞ্চায়েতের সমস্ত সরকার পোষিত স্কুল গুলির হাতে এই হাইজিন কিট তুলে দেওয়া হল সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে।  মি ডে মিল রান্না ও ছাত্র ছাত্রীদের খাবার সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে। রান্নার সমস্ত রাধুনিদের পড়তে হবে এ্যাপ্রোন, হাতের গ্লাভস ও মাথার টুপি । এদিন স্কুল প্রতি ৮ সেট করে এ্যাপ্রোন দেওয়া হল। এছাড়াও খাবার আগে ছাত্রছাত্রীদের হাত ধূতে প্রয়োজনীয় হ্যান্ড ওয়াশ ছাড়াও তোয়ালা,ফিনাইল এবং রান্নার বাসন পত্র পরিস্কার রাখতে সাবান দেওয়া হল। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে ছাত্রছাত্রীদের পরিচ্ছন্নতা পাঠ দেওয়া হচ্ছে অন্য দিকে রান্নার সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।

No comments: