Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

যৌনতা আর মাফিয়াবাজি



ফের ধামাকা দিলো হইচই প্ল্যাটফর্মকে। অপেক্ষায় ছিলো টালিউডবাসীরা। ‘ধানবাদ ব্লুজ’ ওয়েব সিরিজের জন্য। সবাই এরই মধ্যে জেনে গেছে এই ছবিটি বয়স্কদের জন্য। থ্রিলার আছে, যৌনতা আছে, মাফিয়াবাজি আছে।
এবার নতুন ওয়েব সিরিজ দিয়ে ফের দর্শকদের মন জয় করতে চাইছে হইচই। আর সেই কারণেই এবার আসছে নতুন ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুস’। তবে এবার প্রকাশ্যে ‘ধানবাদ ব্লুস’-এর টিজার। মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।ক্যামেরা, একশন-এর পাশাপাশি এই ওয়েবসিরিজে চোখে পড়বে যৌনতা, উদ্দামতা। টালিউডের রজতাভ দত্ত, সোলানকি রায়, রুপাঞ্জনা মৈত্রের মত একাধিক অভিনেতা রয়েছেন সৌরভ চক্রবর্তীর এই নতুন প্রজেক্টে। যেখানে ধানবাদ, ঝরিয়া ও তার আশপাশের এলাকার কয়লা খনি, মাফিয়া রাজসহ একধিক বিষয়কে গল্পের ছলে তুলে আনা হয়েছে। সেই সঙ্গে নাম দেওয়া হয়েছে ‘ধানবাদ ব্লুস’।

No comments: