Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফাঁস রজনীকান্ত-অক্ষয়ের ‘‌২.‌০’‌




দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘২.o’। কিন্তু মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অনলাইনে ফাঁস হয়ে যায় বড় বাজেটের এই ছবি। এর নেপথ্যে রয়েছে তামিলরকার্স নামক ওয়েবসাইটটি।

শঙ্কর পরিচালিত ‘‌২.‌০’ এ পর্যন্ত ভারতের সবথেকে বড় বাজেটের ছবি। এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজেটের ছবি। তৈরি হয়েছে ৫৪৩ কোটি টাকায়। শুধু আউটপুট শটের বাজেটই ১০০ কেটি টাকা। ২০১০ সালের সুপারহিট তামিল ছবি এন্দিরনের সিক্যুয়েল ‘‌২.‌০’‌। ছবিতে ড. বশীকরণ এবং চিট্টি দ্বৈত চরিত্রে রজনী। আর খল চরিত্রে আছেন অক্ষয়কুমার। এটিই অক্ষয়ের প্রথম দক্ষিণী ছবি।

‘‌২.‌০’‌ হয়েছে হিন্দি এবং তামিলে। প্রায় ১৩টি ভাষায় ছবিটি ডাবিং করা হবে। ভারতসহ সারা বিশ্বে প্রায় ৭০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। মান্দারিনের মতো পাঁচটি বিদেশি ভাষাতেও। ছবির অফিসিয়াল ট্রেলার ইউটিউবে ১৩, ০৮৯, ৪৯৮ বার দেখা হয়েছে।দক্ষিণ ভারতে ডিস্ট্রিবিউটর ও প্রযোজনা সংস্থাগুলিই মূলত তামিলরকার্সের চাবিকাঠি। তারা প্রতিনিয়ত ছবি, ওয়েব সিরিজ ও টিভি সিরিজ মুক্তি পাওয়ার কয়েকঘন্টার মধ্যেই অনলাইনে লিক করে। তাও সেটা হাই ডেফিনেশন রেসোলিউশনে। এর আগে, আমির খান ও অমিতাভ বচ্চনের ‘ঠাগস অফ হিন্দুস্থান’ও লিক করেছিল তামিলরকার্স। ‘ভেনম’-র মতো হলিউড ছবি, অনুরাগ কশ্যপের ‘সেক্রেড গেমস’ও লিক করেছিল তাঁরা।

No comments: