Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আরো একটি পুরসভায় প্রশাসক, বাংলায় ভোট কবে কেউ জানে না

পৌর নির্বাচনের পর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার দায়িত্বভার তুলে দেওয়া হ'ল প্রশাসকের হাতে। এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে বহরমপুর সদর মহকুমাশাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়ের হাতে পৌরসভার দায়িত্বভার তুলে দেন বহরমপুর পৌরসভার বিদায়ী পৌরপিতা নীলরতন আঢ্য। তৃনমূল পরিচালিত বহরমপুর পৌরসভার বিদায়ী ২৮জন কাউন্সিলরকে সম্বর্ধনা দেওয়ারও আয়োজন করা হয় এদিন। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহরমপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে দেওয়ার কারণে মেয়াদ পূর্ণ হওয়ায় অবশেষে প্রশাসকের হাতে তুলে দেওয়া হয় এই দায়িত্বভার। পাশাপাশি ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলে জানিয়েছেন বহরমপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান নীলরতন আঢ্য। পুর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বহরমপুর সদর মহকুমাশাসককে কাজের সুবিধার্থে সমস্তরকম ভাবে সাহায্য করা হবে বলে জানানো হয় বিদায়ী পৌর কর্তৃপক্ষের তরফ থেকে।

No comments: