Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিপুল টাকার জাল নোট উদ্ধার নদীয়ায়

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ গোপনসুত্রে খবর পেয়ে কোতয়ালী থানার  পুলিশ জাল নোটের দুই পাচারকারীর খবর পায়।এরপর  পুলিশের  জালে ফাদ ফেতে আটক দুই জাল নোটের পাচারকারী।পুলিশ সুত্রে জানাগেছে ধৃত  ওই দুইজনের নাম আহমেদ দার (৬৩) বাড়ি সুভাষপল্লী,চাপড়া এলাকায় অপরজনের নাম আসরফ সেখ (৩০) বাড়ি হৃদয়পুর, চাপড়া।গতকাল বিকেলে নদিয়ার কোতয়ালী থানার  কৃষ্ণনগর - করিমপুর রাজ্য সড়কের জাভা বাস্ট্যান্ড এলাকায় ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়।এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংগতি পাওয়া গেলে তাদের কাছ থেকে ৫০০ টাকার জাল নোট ৯৮, ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।ধৃত দুইজনকে কোতয়ালী থানার পুলিশ  এর অভিজোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ভারতীয় আইনের  ৪৯৮ বি/ ৪৮৯ সি আই, পি, সি ধারায় মামলা রুজু করে।আজ তাদের কৃষ্ণনগর এ সি জে এম কোর্টে পাঠালে বিচারক তাদের ৭ দিনের পুলিশ হেফাজতএর নির্দেশ দেয়।

No comments: