বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই কি অন্তরার সঙ্গে বিবাদ হয়েছিল সুরজিতের !
বিধাননগর, ৪ ডিসেম্বর : স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সোমবার গ্রেফতার হয়েছিল মৃত অন্তরা আচার্যের স্বামী সুরজিৎ সরকার। আজ এই ঘটনার মঙ্গলবার পুনর্গঠন করল বাগুইআটি থানার পুলিশ। এদিন দুপুর বেলায় সুরজিৎকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পুননির্মাণে সুজিত পুলিশকে দেখিয়ে দেন কি অবস্থায় তিনি অন্তরা কে দেখেছিলেন। সুরজিৎ পুলিশের কাছে দাবি করেছে সে ঘরে ঢুকেই দেখতে পারে তার স্ত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছে। কোথা থেকে কিভাবে ঝুলন্ত অবস্থায় সে দেখতে পায়। তার স্ত্রী পরনে কি ছিল এবং দেখার পরেই তার প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল এবং তিনি কাকে কাকে ফোন করেন তা জানতে চায় পুলিশ। তদন্তে আপাতত সহযোগিতা করছে সুরজিৎ এমনটাই জানিয়েছে পুলিশ।
অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে সুরজিৎ অন্তরাকে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সন্দেহ করত। এমনকি অন্তরার ফোন থেকে তার এক পুরুষ বন্ধুর কাছে মৃত্যুর শেষ সপ্তাহে বহুবার ফোন গিয়েছিল। সেই তৃতীয় ব্যক্তিকে তদন্তের স্বার্থে জেরা করা হতে পারে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি সন্তান না হওয়ায় স্ত্রীকে ভৎসনা করত সুরজিৎ সরকার।
জানা গিয়েছে বাগুইআটি থানা এলাকার রঘুনাথপুরে অন্তরা আচার্যের ২৮ নভেম্বর মৃত্যু হয়। তার বাপের বাড়িতে সুরজিৎ খবর দেয় অন্তরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর শুনে অন্তরার পরিবারের লোকজন তারা এসে দেখে নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। অন্তরার বাবা রঞ্জিত আচার্যের অভিযোগ তার মেয়েকে মানসিক নির্যাতন করতো সুরজিৎ। 306 এবং 34 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments: