Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ডিসেম্বরেই শুরু হচ্ছে নেটফ্লিক্সের সিরিজ বাহুবলী: বিফোর দ্য বিগিনিংয়ের


আনন্দ নীলকান্তের ‘দ্য রাইজ অফ শিবগামী’ অবলম্বনে তৈরি হচ্ছে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ বাহুবলী: বিফোর দ্য বিগিনিং ওয়েব সিরিজ। সিরিজের দ্বৈত প্রযোজনায় রয়েছেন এস এস রাজামৌলি ও অর্ক মিডিয়া ওয়ার্কস। পরিচালনায় রয়েছে দেবা কাট্টা ও প্রভীন সাতারু। সিরিজে অভিনয় করবেন রাহুল বোস, ম্রুনাল ঠাকুর, শ্রিয়া সরন ও অতুল কুলকর্নি।

মঙ্গলবার ব্রেকিং বেরিয়ার নামে একটি শোয়ের উদ্বোধনে এসে একথা বললেন অভিনেতা। তিনি বলেন, ”নেটফ্লিক্সে আমি বাহুবলীর প্রিক্যুয়েল করছি। এটার নাম হবে বাহুবলী: বিফোর দ্য বিগিনিং। একটা বড় চরিত্রে রয়েছে এখানে। ডিসেম্বরেই শুটিং শুরু হবে। সিরিজে ব্রেডেড লুক দেওয়া হয়েছে আমাকে আর আমি নকল দাড়ি লাগাতে চাইনি তাই ছয় মাস ধরে দাড়ি বড় করেছি। এই লুকটাই থাকবে”।

সেক্রেড গেম ও হরর মিনি সিরিজ ঘুলের পর ভারতের জন্য তৈরি এটা নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ।প্রথম সিজনে নয়টি এপিসোড থাকব এবং এটি বাহুবলীর প্রিক্যুয়েল হিসাবে তৈরি করা হচ্ছে। দ্য বিগিনিং, মাহিষমতী সাম্রাজ্যে শিবগামীর উত্থানের গল্প নিয়ে সামনে আসছে।ডিসেম্বরেই শুরু হবে শুটিং।

তবে পরিচালক নিজে এই মূহুর্তে ব্যস্ত তাঁর সুপারহিট তেলুগু ছবি প্রস্থানমের হিন্দি রিমেক নিয়ে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন দেবা কাট্টা।

No comments: