ভুয়ো আধিকারিকের বেশে প্রতারনা বাঁকুড়ায়, পুলিশের জালে আটকে আট
বাঁকুড়াঃ গাড়ীতে নীল বাতি, দূর্নীতি দমন শাখার ভুয়ো বোর্ড। সাহেবী গাড়ির সামনে লাগানোর মতো সাদা এক ফ্ল্যাগ। দুই ভাই মিলে রাতের অন্ধকারে মালবাহী লরি আটকে চিটিংবাজির টাকা উপার্যনের একটি ফাঁদ পেতেছিল। অবশেষে বাঁকুড়া গঙ্গাজলঘাটী থানার পুলিশের জালে ধরা পড়ল চক্রটি। দুই ভাই ও তাদের দুই চালক ও সহযোগী বাকি চারজনকে গ্রেফতার করা হল। জানা যায় হুগলির চুচুড়ার বাসিন্দা অভিষেক রায় ও অরিজিৎ রায় নামে এই দুই ভাই এই কুপরিকল্পনা চক্রের মূল পান্ডা। বেশ কিছুদিন ধরেই তারা বিভিন্ন জায়গায় গাড়ী আটকে টাকা তুলে বেড়াচ্ছিল বলে অভিযোগ উঠছিল। গত বুধবার রাত্রি ১০ঃ ৩০ নাগাদ বাঁকুড়ার ছাতনা থানার শুশুনিয়ার এলাকায় দুই লরি চালকের কাছে লরিতে রাখা মালের চালান না চেয়ে শুধু ফাইন দিতে বলে। চালকদের দু থাপ্পড় মারার পর চালান কেড়ে নিয়ে নিজেদের মধ্য কথা বলার জন্য একটু দূরে গেলে খালাসী ও চালক অবস্থা বেগতিক বুঝতে পেরে লরি ও ফোন ছাড়াই দৌড় দেয়। পিছনে থেকে আসা এক সহকর্মী লরি চালকের ফোন থেকে মালিক কে ফোন করে বিষয়টি জানায় এবং থানায় জানানোর জন্য বলে। ফোনে এও জানিয়েছিল যে লরিগুলি নিয়ে চলে যাবার পরিকল্পনাতেও রয়েছে। এ ঘটনায় অকারনে লরি আটক করে হয়রানি করার অভিযোগে রাত্রেই সাথে সাথে হানা দেয় গঙ্গাজলঘাটী থানার পুলিশ।বাঁকুড়া জেলা পুলিশের তরফে জানানো হয় ভুয়ো অফিসার সেজে একটি আটজনের চক্র এই বে আইনি কাজ করছিল। আরো জিজ্ঞাসাবাদ করা হবে। আরো কোনো বৃহৎ চক্র এদের সাথে রয়েছে কি না তা জেরা করা হবে।
এদিন গঙ্গাজলঘাটী থানা থেকে ধৃতদের বাঁকুড়া আদলতে তোলা হলে বিচারক দুই ভাই সহ চারজনকে পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
এদিন গঙ্গাজলঘাটী থানা থেকে ধৃতদের বাঁকুড়া আদলতে তোলা হলে বিচারক দুই ভাই সহ চারজনকে পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
Labels:
West Bengal


No comments: