বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
মুর্শিদাবাদে কাশিমবাজার রেল স্টেশন চত্বর থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- সোমবার সকালে বহরমপুর সংলগ্ন কাশিমবাজার রেল স্টেশন চত্বরে একটি ঝোপের মধ্যে তিনটি কৌটো বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। রেলের কর্মী ও এলাকাবাসীদের অনুমান ওই মুখবন্ধ তিনটি কৌটোতে রয়েছে বোমা। এরপর ওই কৌটোকে ঘিরে গোটা এলাকায় ছড়ায় বোমাতঙ্ক। থানায় খবর দেওয়া হলে বোমাগুলি উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। কে বা কারা কি কারণে বোমাগুলি মজুত করে রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Labels:
West Bengal


No comments: