Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নববধূর অস্বাভাবিক মৃত্যু

ভালোবাসার বিয়ে এরপর মাত্র ৬ মাসের পাড় না হতেই নববধূর প্রান গেল পনের লোভে।এক নাবালিকা নববধূর অস্বাভাবিক মৃত্যু জেরে এমনি ঘটনা সামনে এল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা পঞ্চায়েতের আটিয়া গ্রামে। মৃতার নাম আসনারা খাতুন (১৬) । গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় স্বামী আলম আলীর বাড়ি থেকে। পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেট হিসাবে বিডিও প্রসূন কুমার দামের উপস্থিতিতে মৃত বধূর দেহের সুরতহাল হয়।এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পুলিশ।

মৃত বধূর বাপের বাড়ি লোকেরা এই মৃত্যুর ঘটনার সন্দেহ প্রকাশ করেছে। এমন অবস্থায় পুলিশ নাবালিকা বধূর অপমৃত্যুর মামলায় মেপে পা ফেলেছে।বিকাল পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের না হলেও মৃত বধূর পরিবারের লোকেদের অভিযোগ মাত্র ৬ মাস আগে ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছিল তাদের মেয়ে।  দুই দিন আগেই বোন ছিল তাদের বাড়িতেই, পরীক্ষার দিতে এসেছিল।শনিবার দিন বধূর বাবা তাকে রেখে এসেছিল তার স্বামীর বাড়িতে।এরপর তাদের কাছে খবর আসে আসনারা খাতুনের মৃত্যুর। গিয়ে দেখা যায় আসনারার মৃতদেহ বারান্দায় শোয়ানো অথচ জামাইয়ের বাড়ির লোকেরা বলছে গলায় ফাস দিয়ে আত্মাহত্যা করেছে তাদের মেয়ে।এটাই তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাদের ভালোবাসার বিয়ে জানাইয়ের মা ও বোনেরা খুশি ছিল না। তাদের কথা ভেবে তাদের ভবিষ্যতের শান্তির জন্য সম্প্রতি এক বিঘা জমি দেবার কথা হয়েছিল।৪০ হাজার টাকা দানের খাট অর্ডার দেওয়া হয়েছিল। এর আগে জামাইকে মোটরসাইকেল দেওয়া হয়েছে।তার পড়েও কেন বোনের মৃত্যু হল সেটাই বুঝতে পারছেন না পরিবারের লোকেরা।

No comments: