সন্ত্রাসের ঘটনায় কর্মীদের পাশেএই জেলার বিধায়ক
চোপড়ায় একের পর এক সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনার পর কর্মীদের মনোবল যোগাতে পাশে এসে দাঁড়ালেন শঙ্কর মালাকার. উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকায় একের পর এক সংঘর্ষ এবং সন্ত্রাসের ঘটনার পর কংগ্রেস কর্মীদের পাশে এসে দাঁড়ালেন ফাঁসিদেওয়ার দার্জিলিং জেলার কংগ্রেস বিধায়ক শংকর মালাকার। মঙ্গলবার তিনি চোপড়া এলাকায় আসেন এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলেন।তিনি বলেন, চোপড়ায় বিগত ভোট গণনার সময় বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে
এরপর দুজন কংগ্রেস কর্মী খুন হন ।এই ঘটনার জেরে চরমভাবে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। লক্ষ্মীপুর, দাসপাড়া সহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষ পুলিশ এবং প্রশাসনের উপর আস্থা হারিয়ে প্রতিবাদে নেমেছে। কারণ এখানে তালিবানি রাজত্ব চলছে বলে মনে করছেন শংকর বাবু।
তৃণমূল কংগ্রেস, পুলিশ এবং প্রশাসন যদি এভাবেই তাদের ক্ষমতা দেখাতে চায় এবং এভাবেই যদি ধরপাকড় ও জোর-জুলুম চলতে থাকে তা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে চোপড়ার কংগ্রেস কর্মীরা। তবে এলাকার যে উত্তপ্ত পরিস্থিতি তা নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিধায়ক শঙ্কর মালাকার।

No comments: