Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পেট্রাপোলের শুল্ক দপ্তর, উদ্ধার করল এক কোটি টাকার সোনা


ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল সীমান্তের শুল্ক দপ্তরের কর্মী দের কাছে গোপন সুত্রে খবর আসে সীমান্ত থেকে এক ব্যক্তি বাইকে করে সোনা নিয়ে বনগাঁর দিকে আসছে সেই মতো পেট্রাপোল থানা  এলাকায় সন্ধেহভাজন ব্যক্তি কে পথ আটকালে সে বাইক ফেলে পালিয়ে যায়। দৌড়ে আটক করে সোনা পাচারকারিকে ধরে ফেলে এবং তল্লাশী চালিয়ে প্যান্টের দুই পকেট থেকে ত্রিশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন প্রায়  সাড়ে তিন কেজি যার বাজার মুল্য প্রায় এক কোটি এক লক্ষ টাকা ।  ধৃত সমীর জেরায় জানিয়েছে সীমান্ত এলাকা বনগাঁ স্টেশন এলাকার পৌঁছে দেবার কথা ছিল । ধৃত কে মঙ্গলবার বনগাঁ আদালতে পাঠানো হবে ।

No comments: