দুমাস মেলেনি ভাতার টাকা, এবার কি করলেন প্রতিবন্ধীর স্ত্রী
প্রতিবন্ধী ভাতার টাকা দুমাস ধরে না পাওয়ার কারণে মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টারের দ্বারস্থ হলেন প্রতিবন্ধীর স্ত্রী। ঘটনাটি নদীয়ার রানাঘাট থানার জয়গোপালপুর গ্রামের। জানা যায়, অজয় কুমার সাহা নামে বছর ৫১ বয়সি এক ব্যক্তি গত ২০০১ সালের ২৭ শে অক্টোবর পড়ে গিয়ে ঘাড়ে এবং কোমরে আঘাত প্রাপ্ত হন। এরপর তিনি ৮৫ শতাংশ প্রতিবন্ধী হয়ে পড়েন। হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না তিনি। গত তিন বছর আগে থেকে প্রতিবন্ধী ভাতা বাবদ ৫৭১ টাকা করে পাচ্ছিলেন। অভিযোগ, গত দুমাস তিনি তার প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না। বেশ কয়েকবার শাখা পোস্ট অফিস এবং মুখ্য ডাকঘর এ গিয়েছেন সমস্যার কথা জানাতে। তবুও সমস্যার সমাধান না মেলায়, বাধ্য হয়ে রানাঘাট মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টারের কাছে লিখিতভাবে টাকা ফিরে পাওয়ার আবেদন করেন। ভাড়া বাড়িতে থাকা সহায় সম্বল হীন এই দম্পতি চাইছেন প্রতিবন্ধী ভাতার সামান্য কটা টাকা ফিরে পেতে । এই ঘটনায় রানাঘাট মুখ্য ডাকঘর এর পোস্ট মাস্টার শৈলেন টিকাদার জানান, যান্ত্রিক সমস্যার কারণে টাকাটা পেতে বিলম্ব হচ্ছে,তবে দ্রুত সমাধান হয়ে যাবে।
Labels:
West Bengal


No comments: