Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মমতার রাজত্বে খুললাম খুল্লা বিক্রি হচ্ছে মদ, বিস্ফোরক মুকুল

নিজস্ব প্রতিবেদন,নদিয়াঃ 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলতেন রাম রাজত্বে দুধ মিলি, কৃষ্ণ রাজত্বে ঘি, বুদ্ধ রাজত্বে চুল্লু মিলি, ঘুট ঘুট কে পি। কিন্তু এখন মমতার রাজত্বে খুল্লাম খুল্লা চুল্লু মিলছে। নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর চৌধুরী পাড়া গ্রামে বিষ মদ কান্ডের পরিদর্শনে এসে তৃণমূলের প্রতি এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি মুকুল রায়। 20 মত পান করে এখনো পর্যন্ত 12 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর অবস্থা এখনো চিকিৎসা চলছে 40 জনের উপরে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শুক্রবার সকালে ঘটনাস্থল ঘুরে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। তার পরে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ বিজয় বর্গীয়, মুকুল রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। কৈলাশ বিজয় বর্গীয় তৃণমূল সরকারের বিরুদ্ধে একহাত নেন। এর পাশাপাশি মুকুল রায় মৃতের পরিবারের একটি ছেলেকে পঞ্চায়েত এ চাকরি দেওয়ার আশ্বাস দেন।

No comments: