স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার
দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার কর্খা পোস্ট অফিস এর অন্তর্গত দেউরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম লাভলি মার্ডি(৩৫) পেশায় গাড়িচালক বাড়ি কর্খা পোস্ট অফিসের বাজে হরিপুর গ্রামে। ধর্ষণের শিকার সাত বছর ও 10 বছরের ছাত্রী ।জানা যায় রবিবার সন্ধ্যে ছটা নাগাদ ধৃত ওই যুবক মাঠে ঘুড়ানোর নাম করে মেলাতে নিয়ে যায় ওই দুই মেয়েকে, এরপর মেলা থেকে ফেরার পথে অন্ধকার জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ঔ দুই মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে ওই যুবক। এরপর বিপদ বুঝতে পেরে একজন হাতে কামড় দিয়ে এবং অন্যজন ওই যুবককে গালে মুখে আচর দিয়ে পালিয়ে বাঁচে। পরে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই দুই পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ।
ওই দুই পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ।
Labels:
West Bengal


No comments: