Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন ইটাহারে

৩ ডিসেম্বর, ইটাহারঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইটাহার ব্লকের বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রী দের নানান প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হল সোমবার ইটাহারে। এদিন ইটাহার প্রাথমিক বিদ্যায়য় প্রাঙ্গনে অনুষ্ঠানের মাধ্যমে এই পক্রীয়া সম্পূর্ণ করা হয়। এদিন ইটাহার চক্র অবর বিদ্যায়য় পরিদর্শকের করন এর পক্ষ থেকে ব্লকের বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র‍্যালী করা হয় ইটাহারের রাস্তায়। পাশাপাশি ট্রাই সাইকেল, হুইল চেয়ার সহ তাদের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন ইটাহার ব্লক অবর বিদ্যালয় পরিদর্শিকা অপর্না মন্ডল। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার ব্লকের জয়েন্ট বিডিও পাটোয়ারী সোরেন সহ দফতরের আধিকারিক রা। এদিন এই ছাত্র ছাত্রী দের উৎসাহ দিতে ছোট করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যে সহ ব্লকের প্রতিবন্ধী ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি হয়েছে তাদের পুরস্কৃত করা হয়।
এদিন অবর বিদ্যালয় পরিদর্শক অপর্না মন্ডল জানান, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হল ইটাহার ব্লকের বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে। তাদের হাতে ট্রাই সাইকেল, হুইলচেয়ার সহ অন্যান্য প্র‍য়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হল এবং কৃতী বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হল।

No comments: