Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

প্রাক্তন শোভনের বর্তমান ফিরহাদকে ভোট, দলের প্রতি আনুগত্য


কলকাতা, ৩ ডিসেম্বর: কলকাতা পুরসভার মেয়র ভোটাভুটিতে বর্তমানের পাশেই দাঁড়ালেন সদ্য প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদের কথা রেখে তিনি পুরসভায় এসে ভোট দিয়ে গেলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে গেলেন।

শোভনের ভোট কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। কিন্তু ফিরহাদের ১২১টি ভোট প্রাপ্তির পর বিজেপি জোর ধাক্কা খেল। তৃণমূলকে তো ভাঙতে পারলই না, শোভন চট্টোপাধ্যায়ের ভোটও পেলেন না। উল্লেখ্য, মীনাদেবী পুরোহিত প্রাক্তন মেয়রের কাছে আগেই ভোটের আর্জি জানিয়েছিলেন।

কলকাতার মহানাগরিক হিসেবে শপথ নেওয়ার আগের দিনই ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন ফিরহাদ। আর্জি জানিয়েছিলেন ভোটাভুটিতে উপস্থিত থাকার। ফিরহাদের বার্তা পেয়েও অবস্থান স্পষ্ট করেননি শোভন চট্টোপাধ্যায়। তবে ফিরহাদ আশা করেছিলেন, শোভন ঠিক আসবেন। ফিরহাদের সেই আস্থার ভরসা রেখেছেন শোভন।

No comments: