Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মেয়র পদে শপথ নিয়েই ‘সবুজ শহর’ গড়ার লক্ষ্যে বার্তা দিলেন ফিরহাদ

কলকাতা, ৩ ডিসেম্বর: স্বাধীনতার পর প্রথম সংখ্যালঘু মেয়র হলেন ফিরহাদ। আর শপথ নিয়েই কলকাতাকে গ্রিন সিটি করার বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, গাছ লাগান। আরবান ফরেস্টি করলে ট্যাক্স মকুব করার কথাও জানালেন তিনি। ক্লিন সিটি গ্রিন সিটিতে রূপান্তরিত করাই হোক  প্রধান লক্ষ্য।

অন্যান্য মেগাসিটির তুলনায় কলকাতা নোংরা বলে এমনিতেই কলকাতার বদনাম রয়েছে। এই বদনাম ঘোচাতে তিনি সবচেয়ে বেশি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন নতুন মেয়র। ফিরহাদের কথায়, নেত্রী যে বিশ্বাস রেখেছেন তাঁর মর্যাদা দেব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্য নিয়েই কাজ করব।

 আমার আগে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন। এবার আরও ভালো, আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আরও উন্নত করে তোলাই লক্ষ্য।

No comments: