রথযাত্রায় থাকছেন না কুমার শানু, ধাক্কা বিজেপির
কলকাতা, ৩ ডিসেম্বর: অনেক আশা নিয়ে কুমার শানুকে রথযাত্রায় আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি। কিন্তু রথযাত্রা শুরুর কয়েকদিন আগেই ধাক্কা খেল বিজেপি। রথযাত্রায় উপস্থিত থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন কুমার শানু।
বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, কুমার শানু তাদের দলের সদস্য হয়েছিলেন। তবে এই সিদ্ধান্তের পিছনে কারও চাপ থাকার প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন তিনি। শিলিগুড়ি ও শ্রীরামপুরের সভায় কুমার শানুর নাম রাখা হয়েছিল। রাজ্য সরকার যে তাঁকে ব্রাত্য করে রেখেছে, সেকথা সংবাদ মাধ্যমে আগে বহুবার বলেছেন কুমার শানু। ফলে বিজেপির তালিকায় নাম দেখে জল্পনা তৈরি হয়, তাহলে কী ২০১৯-এর ভোটে প্রার্থী তালিকায় থাকতে চলেছেন শানু। কিন্তু তার আগেই সরে গেলেন তিনি।


No comments: