নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
বাজার থেকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ডেকে, জোর করে ফাঁকা মাঠে নিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উঠল দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে গাইঘাটা থানার বকচরা এলাকায়। বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। রাতেই ধৃতদের গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিস। ধৃতদের নাম সুভ দে (২২), অর্নব দাস(২১)।
পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার বিকাল ৫ টা নাগাত বাড়ি থেকে ছবি তুলতে বকচরা বাজারে আসে মেয়েটি। ছবি তুলে বাড়ি যাওয়ার সময় পরিচিতি দুই যুবক তাকে বাড়ি দিয়ে আসার কথা বলে। কিছু দূর যাওয়ার পর তারা বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরে। মেয়েটিকে তারাতারি বাড়ির রাস্তা বলে জানায় তারা। ওই রাস্তা দিয়ে না যেতে চাইলে তাকে জোর করে নিয়ে যায় অভিযুক্তরা। বেশ কিছু দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তারা মেয়ে টি কে গণধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে মেয়ে বাড়ি ফিরছে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এই দিন রাত প্রায় ১ টা নাগাত মেয়েকে বকচারা বাজারে খুঁজে পায় তারা। মেয়ে টি সবকথা জানায় পরিবারকে। ধর্ষণের পর মেয়েটিকে তারাই আবার বকচরা বাজারে দিয়ে যায়। বুধবার মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়। বুধবার রাতে গাইঘাটা থানায় ধর্ষণের অভিযোগ করে মেয়েটির পরিবার। রাতেই তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার পুলিশ হেপাজতে চেয়ে বনগাঁ আদালতে তোলা হয়।

Labels:
West Bengal

No comments: