Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ !

গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুর থানার মধুপুর প্রফেসর পাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম অনিন্দিতা ঘোষ(৩০)। শুক্রবার দুপুরে জামাই অভিষেক ঘোষ মেয়ের বাবা অনিল গোস্বামীকে ফোন করে বলে তার মেয়ে অসুস্থ, তারপর মেয়ের বাবা মেয়ের বাড়িতে গিয়ে দেখে মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে বিছানার ওপর। আত্মহত্যার ঘটনা সাজানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে এবং সিলিং ফ্যানে কাপড় ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বহরমপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়।  অবিবাহিত ননদের সাথে স্বামীর অবৈধ সম্পর্কের বিষয় যেনে ফেলায় স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত প্রায়শই। শ্বশুর বাড়ির লোকজনও ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী অভিষেক ঘোষ, শ্বশুর বিবেকানন্দ ঘোষ, শ্বাশুড়ি মঞ্জুসা ঘোষ ও ননদ দেবারতী ঘোষকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ।

No comments: