Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ব্রিগেডের লক্ষেই সভা তৃণমূল ছাত্র পরিষদের

আগামী ১৯ জানুয়ারী ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন তৃনমূল নেত্রী তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  মমতা বন্দোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ জন সমাবেশে পরিণত হবে।সেই লক্ষ্যে তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সারা বাংলার জেলা গুলিতে ঘুড়ছেন তৃনমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভাট্টাচার্য । তিনি প্রতিটি জেলার ছাত্র ছাত্রীদের সাথে দেখা করছে এবং মমতা বন্ধ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে তৃনমূল কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদ এগিয়ে চলেছে তার সৈনিক হিসাবে তার হাতে হাত রেখে এবং কাধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। তার সাথে সাথে তিনি নতুন দায়িত্ব্ব পাবার পর সাংগঠনিক ভাবে কোন জেলায় কি অবস্থায় রয়েছে তা তিনি দেখতে এসেছে তার সাথে সাথে স্থানীয় নেতৃত্বদের সাথে কথাও বলছেন। সাংগঠনিক দিক থেকে উত্তর দিনাজপুর খুব ভালো রয়েছে এখানে সবাই এক সাথে মিলে কাজ করছে মমতা বন্ধ্যোপাধ্যের সৈনিক হিসাবে।শুক্রবার উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জের বিধানমঞ্চে জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভার আয়োজন করা হয় সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভাট্টাচার্য, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার উপ-পৌরপ্রধান অরিন্দম সরকার সহ তৃনমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। অপরদিকে এদিন বিকালে আগামী ১৯ জানুয়ারী ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন তৃনমূল নেত্রী তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডাকে ব্রিগেড সমাবেশ সাফল্য মন্ডিত করতে কালিয়াগঞ্জ কলেজে তৃনমূল ছাত্র পরিষদের ডাকে একটি সভার আয়োজন করা হয়। তৃনমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভাট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল সম্পাদক অসিম ঘোষ, কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপ্রধান বসন্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার ,সহ-সভাপতি তপন দেবসিংহ, তৃনমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা সহ তৃনমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।

No comments: