Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কর্নাটকে বাঙালি উচ্ছেদ রুখতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি সূর্যকান্তের


কলকাতা, 5ডিসেম্বর: ব্যাঙ্গালোর শহরের মারাটহাল্লির বস্তিতে বসবাসরত ১৩ হাজার বাঙালি নির্মাণ শ্রমিককে উচ্ছেদের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এব্যাপারে কর্নাটকে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে সূর্য বাবু জানান,১৩ হাজার মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদের অভিযান চালানো হচ্ছে। বিজেপি যে ঘৃণ্য প্রচার চালাচ্ছে তা বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনকে এই উচ্ছেদ বন্ধ করার জন্য হস্তক্ষেপ করতে হবে। কর্ণাটক সরকারের সাথে অবিলম্বে কথা বলতে হবে।

No comments: