Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র


কলকাতা, 5ডিসেম্বর: গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পীকে ভর্তি করা হয়েছে রাসবিহারী মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকালে নির্মলা মিশ্রকে দেখতে গিয়েছিলেন কলকাতার নতুন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

চিকিৎসকরা জানান, সোমবারের থেকে মঙ্গলবার কিছুটা উন্নতি হলেও বিপদ পুরোপুরি কাটেনি শিল্পীর। নতুন করে তাঁর হৃদযন্ত্রে কিছু সমস্যা ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরেও তাঁকে অক্সিজেন দিতে হয়েছে।

জানা গিয়েছে, কয়েক বছর আগে নির্মলা মিশ্রের বাইপাস অপারেশন হয়েছিল। ৮৫ বছর বয়সের এই গায়িকাকে রাখা হয়েছে আইসিইউতে।বুধবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে বলে খবর। ‌‌

No comments: