বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে খুন যুবক, চাঞ্চল্য আগরপাড়ায়
অরূপ দে 21 বছর বয়স। বাড়ি আগরপাড়া উষুমপুর এলাকায়। বাবা শিবু দে,পেশায় সবজি ব্যবসায়ী। অরূপ ভৈরব গাঙ্গুলী কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাতে 8:45 নাগাদ বাড়ি থেকে বের হয় এক বন্ধুর সাথে। বাড়িতে বলে যায় দু'বছর আগে ক্যাটারিং পরিবেশনের করার কাজ করত সেই কাজের বকেয়া আট হাজার টাকা আনতে নন্দন নগরে যাচ্ছে।গভীর রাত পর্যন্ত অরূপ বাড়িতে না ফেরায় বাড়ির লোকেরা ফোন করে। ফোনে না পাওয়ার পরে পরিবারের লোকেরা ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর আজ সকালে বেলঘড়িয়া জিআরপির পক্ষ থেকে মায়ের ফোনে ফোন আসে গতকাল রাতে বেলঘড়িয়া ও আগরপাড়া স্টেশনের মাঝে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে । সেই ফোন পেয়ে পরিবারের লোকেরা সহ তার লোকেরা বেলঘড়িয়া জি আর পি সাথে দেখা করে। সেইখানে ছেলেটির হাতে বালা এবং ঘড়ি দেখে পরিবারের লোকেরা ছেলেটিকে শনাক্ত করে। পরিবারের লোকেদের অভিযোগ এবং তার আত্মীয় অমিত দে সে অভিযোগ করছে মৃতদেহটি যেভাবে পড়েছিল সেটি দেখে মনে হয়েছে তাকে খুন করে রেল লাইনের উপর ফেলে দেওয়া হয়েছে। পরিবারের লোকদের আরও অভিযোগ তাদের ছেলেটি কে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেক্ষেত্রে অরূপ এর বন্ধু দের দিকেই অভিযোগ এর আঙুল উঠেছে। তবে কে বা কারা কি কারনে এই খুন সমস্ত কিছু পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Labels:
West Bengal


No comments: