যৌন হেনস্থার শিকার দুই নাবালিকা শিশু
উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত বানীপুর মধ্যে হাঁড়িয়া পদ্মা পল্লী এলাকার বাসিন্দা রমেশ পাল পেশায় চাল ব্যবসায়ী l সম্প্রতি তিনি শারীরিক ভাবে বিছানায় সজ্যাসায়ি l বর্তমানে রমেশ বাবুর চালের ব্যবসা দেখাশোনা করেন তার স্ত্রী l তাদের পুত্র অমৃত পাল (অমিত) তাদের পুরানো ভাড়াটিয়া রাজীব পোদ্দার এর দুই নাবালিকা মেয়েকে নানা অছিলায় নিজের ঘরে ডেকে দীর্ঘদিন যৌন হেনস্থা করে বলে রাজীব বাবুর স্ত্রী সাগরিকা পোদ্দার হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন l অমৃত BA পাস করে চাকরির প্রস্তুতি নিচ্ছে l লিখিত অভিযোগ পেয়ে হাবরা থানার পুলিশ গতকাল রাতেই নিজের বাড়ি থেকে অমৃত পাল কে গ্রেফতার করে l রাজীব বাবু কলকাতার এক প্রাইভেট ফার্মে কাজ করেন l পাচ ও ছয় বছরের দুই নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করার অভিযোগে হাবরা থানার পুলিশ পক্স আইনে মামলা রুজু করে আজ অমৃত কে বারাসত আদালতে পাঠিয়েছে l
Labels:
West Bengal


No comments: