পুরুষাঙ্গের দৈর্ঘ্যই শেষ কথা নয়!
যৌনতা সম্পর্কে ভুল ধারণার শেষ নেই। অনেক পুরুষই ভাবেন, যৌনতায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পুরুষাঙ্গের প্রকৃতি বা আকৃতি। যেহেতু যৌনতা একটি শারীরিক কাজ, নিশ্চিতই এর গুরুত্ব আছে। তবে এটাই কিন্তু সব নয়। যৌনতা যতটা শারীরিক, ততটাই এক মানসিক প্রক্রিয়া। আর তাই পুরুষাঙ্গের আকৃতি সেখানে তেমন ম্যাটার করে না। কিন্তু কাজ করে আরও অন্য অনেক শর্ত। যদি পুরুষরা ভাবেন, শারীরিক গঠনেই নারীমন জয় করা যায় তবে সে ভাবনা অনেকাংশেই ভুল। তাহলে কোন কোন বিষয় ঝড় তোলে নারীমনে?
সারা বিশ্বে কিছু তরুণী এবং মহিলাদের থেকে জানতে চাওয়া হয়েছিল প্রশ্ন। যৌনতায় কি পুরুষাঙ্গটিকেই সবকিছু বলে মনে করেন তাঁরা? উত্তর, এককথায় না। সাইজ সত্যিই ম্যাটার করে না। তাহলে? যে বিষয়গুলি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ সেগুলি হল-
চোখের ভাষা- চোখকে বলা হয় মনের আয়না। সম্পর্কের ভালবাসা তাই সবার আগে ধরা পড়ে চোখেই। নারীরা তাই পছন্দ করেন পুরুষের চোখের ভাষা। তাতেই বোঝা যায় সম্পর্কের প্রতি একজন পুরুষ কতটা প্যাশনেট ও কমিটেড। আর তাই যৌনাঙ্গ নয়, বরং নারীরা খেয়াল করেন তাঁর সঙ্গী পুরুষটি কতটা ‘আই কন্ট্যাক্ট’ করছেন।
শরীরের গন্ধ- প্রত্যেক মানুষের শরীরের আলাদা গন্ধ থাকে। যাকে বলা হয় ‘ফেরোমোন’। বিদেশে ‘ফেরোমোন ডেটিং’ও চালু আছে। ব্যাপারটা হল, অচেনা নারী ও পুরুষ তাঁদের পরা জামাকাপড় একটা জায়গায় রেখে যান। যাঁর শরীরের গন্ধ যাঁকে উত্তেজিত করে, তিনি ডেটিংয়ের জন্য সেই সঙ্গীকে বেছে নেন। আসলে এই ডেটিংয়ের ধারণাটিই তৈরি হয়েছে ফেরোমোনকে কেন্দ্র করেই। এক একজন পুরুষের শরীরের বিশেষ গন্ধ এক এক নারীকে উত্তেজিত করে। আর তাই নারীরা খেয়াল রাখেন এর উপরেই।
বুদ্ধিমত্তা ও রাজনৈতিক মতামত- পুরুষের বুদ্ধিমত্তা নারীর বিশেষ পছন্দের। একজন বুদ্ধিমান পুরুষকে একজন নারী সবসময়ই পছন্দ করেন, সে তাঁর পুরুষাঙ্গের আকৃতি যাই হোক না কেন। এমনকী একজন পুরুষের রাজনৈতিক মতামতকেও যথেষ্ট গুরুত্ব দেন নারীরা।
পুরুষ কতটা কমিউনিকেট করেন- একজন পুরুষ কতটা কমিউনিকেট করেন, তা নারীরা খেয়াল করেন। তাঁর কথা বা মেসেজের কতটা রিপ্লাই দেন সে বিষয়ে কড়া নজর থাকে তাঁদের। এ আর কিছু নয়, একজন পুরুষ সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে, তা এভাবেই বুঝে নেন নারীরা।
ভাল ‘কিসার’- একজন পুরুষের চুমু খাওয়ার ধরনও একজন মহিলার কাছে অত্যন্ত গুরুত্বের বিষয়। চুমুর ক্ষেত্রে এক একজন মহিলার পছন্দ এক এক রকমের। কেউ এখানে খানিকটা উদ্দামতা পছন্দ করেন, কারওর আবার পছন্দ অনেকটা ধীরভাব। এছাড়া চুমুর ধরনের উপর একজন পুরুষ যৌনতায় কীরকম, তাও বোঝা যায়। অর্থাৎ পুরুষটি শুধু যৌনতাতেই আগ্রহী নাকি সম্পর্কেও মন আছে সে কথাও জানিয়ে দেয় চুমুর প্রকৃতি। আর তাই একজন পুরুষ কত ভাল ‘কিসার’ তা নারীরা বিশেষ গুরুত্ব দিয়েই বিবেচনা করেন। যৌনতার ক্ষেত্রে এর ভূমিকাও গুরুত্বপূর্ণ।
অর্গ্যাজম– পুরুষের মতো যৌনতাতেও নারীদেরও শেষ পর্যন্ত কাম্য থাকে অর্গ্যাজম। ‘ফোর প্লে’ থেকে শুরু করে ইন্টারকোর্স অবধি প্রক্রিয়ায় একজন পুরুষ নারীকে কতটা তৃপ্তি দিতে পারলেন আখেরে সেটাই গুরুত্বপূর্ণ। কাজেই পুরুষাঙ্গের প্রকৃতি সেখানে ততটা ম্যাটার করে না। সামগ্রিকভাবে একজন পুরুষের আকর্ষণী ক্ষমতা, যৌনতা সম্পর্কে ধারণা সবকিছু মিলিয়েই আসে এই তৃপ্তি। সেখানে পুরুষাঙ্গের ভূমিকা মাত্র একটি ক্ষেত্রে। আর তাই যাঁরা যৌনতাতেই পুরুষাঙ্গকেই সব বলে মনে করেন, এবং মনে করেন নারীদের কাছেও এটিই একমাত্র আকর্ষণের বিষয় তবে ভুলই ভাবেন।
from Breaking Kolkata http://bit.ly/2IiDWiK
Labels:
Entertainment


No comments: