Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অবশেষে জানালেন আরবাজ খান, কেন ভেঙেছিল মালাইকার সাথে ২১ বছরের সুখের সংসার



আরবাজ খান ও মালাইকা আরোরার ২১ বছরের সংসার ভেঙে যায় ২০১৭ সালে। বিচ্ছেদের পর নিজের থেকে বয়সে অনেক ছোট বলিউড তারকা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন এই অভিনেত্রী।

আরবাজ খানও থেমে নেই। রয়েছেন বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও, দু’জনের মধ্যে কোনো তিক্ততা জন্ম নেয়নি। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রেখেছেন। কিন্তু হঠাৎ কী এমন হল যে ২১ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে ফাটল ধরল?

নিউড-১৮ টিভির খবরে বলা হয়, সম্প্রতি একটি টক শোয়ে অতিথি হিসেবে এসে এই প্রশ্নেরই উত্তর দিলেন খোদ আরবাজ।

তিনি জানান, ‘আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। আচমকাই সব কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার মতে, যদি দু’জনের মধ্যে সম্পর্ক ঠিক না থাকে, মনে তিক্ততা নিয়ে জোর করে একসঙ্গে থাকার থেকে আলাদা হয়ে গিয়ে নিজের মতো জীবন কাটান ভাল।

বিয়ের প্রতি আর আস্থা আছে? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। বিয়ে নামক প্রতিষ্ঠান বহু যুগ ধরে রয়েছে। মানুষ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভালোভাবে বাঁচার চেষ্টা করে। তবে এটাও ঠিক, বিয়ে করলেই সুখি হবেন, এমনটা নয়। অনেকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেন না!’


from aaj now | আজ নাউ | http://bit.ly/2DrG5o6

No comments: