সুইমিং পুলে ঐশ্বরিয়া , সাহসী ছবি পোস্ট করলেন অভিষেক
বলিউডের প্রায় সব তারকারাই অবসর সময় দূরে কোথায় ঘুরতে যেতে বেশ পছন্দ করেন। দিন কয়েক আগেই আরাধ্যা বচ্চনকে নিয়ে মুম্বাই ছেড়েছেন ঐশ্বরিয়া-অভিষেক। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সপরিবারে মালদ্বীপ গিয়েছেন বলে খবর। কিন্তু শুধু ছুটি নয়। নিজেদের একটা স্পেশ্যাল দিনও মলদ্বীপে সেলিব্রেট করলেন দম্পতি।
গত ২০ এপ্রিল ছিল ঐশ্বরিয়া-অভিষেক ১২তম বিবাহবার্ষিকী । সেই উপলক্ষ্যেই ঐশ্বর্যার একটি সাহসী ছবি শেয়ার করলেন অভিষেক।
অভিষেকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে পুলের পানিতে সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। সঙ্গে রয়েছে একমাত্র আরাধ্যাও। বচ্চন ছেলে তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ
ফ্যানি খান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। অন্য দিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। রিয়েল লাইফের জুটির রিল লাইফেও ফেরার কথা হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবিতে। কিন্তু বিভিন্ন কারণে সে প্রজেক্ট বাতিল হয়ে যায়। মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ভারতে ফেরার পর ফের নতুন কোনও ছবি নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া জুটি দর্শকদের সামনে আসেন কিনা, সেটাই এখন দেখার।
from aaj now | আজ নাউ | http://bit.ly/2Pm83GO
Labels:
Entertainment


No comments: