Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now জমি বিবাদের জেরে খুন বাবা ও মেয়ে


জায়গা দখলকে কেন্দ্র করে আত্মীয়দের সাথে বিবাদের জেরে খুন হল বাবা ও মেয়ে। ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত একই পরিবারের আরো এক মহিলা। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে ভগবানগোলা থানার বলরামপুর গ্রামের ঘটনা। সূত্রের খবর বসতবাড়ির জায়গা ভাগাভাগিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এদিন রাতে আত্মীয়দের সাথে বিবাদ চরম আকার ধারণ করলে ভাইপোর হাতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় হরমোন সেখ ও তার মেয়ে সাকিলা বিবির। ঘটনায় গুরুতর আহত হয় সুলেফা বিবি নামে পরিবারের আরো এক মহিলা। আহত মহিলাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় কোলকাতা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভগবানগোলা থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইপো পলাতক বলে জানা গিয়েছে।

No comments: