Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now এক নাবালিকা ছাত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ


এক নাবালিকা ছাত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার দুস্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের চৈনগর গ্রামের গোরুরা এলাকায়। এলাকার একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতা কিশোরীর নাম মুর্শিদা খাতুন ( ১১) । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় চৈনগর গ্রামের বাসিন্দা ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মুর্শিদা খাতুন। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। রাতেও বাড়ি ফেরেনি সে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গরুরা এলাকায় একটি বাঁশঝাড়ের ভিতরে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মৃতদেহ উদ্ধা করে। পরিবারের অভিযোগ এলাকারই কোনও এক ছেলের সাথে তার বিকেলে দেখা হয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। পরিবারের অভিযোগ মুর্শিদাকে ধর্ষন করার পর খুন করে ঝুলিয়ে দিয়েছে দুস্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

No comments: