Now দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কোন্দল

নির্বাচনের আগেই রাজনৈতিক হিংসার ছবি ধরা পড়ল এবার মুর্শিদাবাদের ইসলামপুরে। অভিযোগ- শুক্রবার সন্ধ্যায় বিজেপির দলীয় কর্মী সমর্থকরা রাস্তার ধারে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর সময় একদল দুষ্কৃতি হামলা চালায় তাদের উপর। বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে তাদের বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত বিজেপি কর্মীরা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য- শনিবার বিকেলে স্থানীয় সেখপাড়া এলাকায় মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে একটি জনসভার ডাক দেওয়া হয়, সেই জনসভাকে বানচাল করার উদ্দেশ্যেই এই হামলা বলে দাবি বিজেপির। অন্যদিকে স্থানীয় তৃনমূল নেতৃত্বের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির।
Labels:
West Bengal

No comments: