Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

চৈত্রের চোখরাঙানীকে উপেক্ষা


চৈত্রের চোখরাঙানীকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। শনিবার প্রাতঃভ্রমণে বেড়িয়েও ভোটের প্রচার করলেন বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য। গঙ্গা তীরবর্তী রাধারঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের সাথে খোশমেজাজে আড্ডা জুড়ে দেন এই প্রার্থী। চায়ের দোকানে নিজে হাতে চা ও বানান বিজেপি প্রার্থী সন্যাসী কৃষ্ণ জোয়ারদার আর্য। এদিন প্রচারে প্রধানমন্ত্রীর মুখোশ পড়ে দেখা যায় দলীয় কর্মীদের। সবকটি বুথই স্পর্শকাতর, প্রতিটি বুথেই অধিক কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি জানিয়েছেন প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য। এছাড়াও বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘুণধরা বটগাছ বলে কটাক্ষ করেন তিনি। আগামীতে এই কেন্দ্রে বিজেপি আসতে চলেছে বলে আশাবাদী বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য।

No comments: