Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার বলে আক্রমণ করেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর


মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে রানীনগরে নির্বাচনী জনসভা করা হল জেলা বিজেপির পক্ষ থেকে। নিজের প্রয়োজনে প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী- সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার বলে আক্রমণ করেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর। শনিবার প্রার্থীর সমর্থনে প্রচারে এই জেলায় আসার কথা ছিল বিজেপির সক্রিয় নেতা মুক্তার আব্বাস নাকভির। জেলায় আসার জন্য হেলিকপ্টারের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় জেলা সফর। বানচাল হয়ে যায় রঘুনাথগঞ্জ, ফরাক্কা, রানীনগরের নির্বাচনী প্রচার সভা।আক্রমণাত্মক সুরে প্রার্থী হুমায়ুন কবীর বলেন- বিজেপি তৃনমূলকে চ্যালেঞ্জ করায় ভয় পেয়ে সভা, প্রচার ও নানান রাজনৈতিক কার্যকলাপে বাধা দিচ্ছে শাসক দল। এই নির্বাচনে ভোট লুট হতে পারে, দখল হতে পারে বুথ এমনই আশঙ্কা প্রকাশ করেলন বিজেপি নেতা। সুষ্ঠুভাবে ভোট করাতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে কমিশনের কাছে লিখিত ভাবে আর্জি জানাবেন তিনি। এদিন রানীনগরের জনসভায় হাজির ছিলেন প্রার্থী হুমায়ুন কবীর, বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা নেতৃত্ব। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখোশ পরে নমো শ্লোগান দিয়ে জনসভায় দেখা গেল বিজেপির সমর্থকদের।

No comments: