Untitled

বিজেপি ও তৃণমূলকে পরাজিত করার লক্ষ্যেই প্রথমত মুর্শিদাবাদের ২টি কেন্দ্রে প্রার্থী না-দেওয়ার সিদ্ধান্ত নেয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু কংগ্রেস গড়ে আপোষে বাধ সাধে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী না দিলেও আরএসপির প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে তৈরী হয় দলীয় মতবিরোধ। বহরমপুর কেন্দ্রে মনোনীত হন আর.এস.পি. প্রার্থী ঈদ মহম্মদ। এই আসন রফাকে ঘিরে শুরু হওয়া মতান্তরে ফায়দা তুলবে তৃনমূল ও বিজেপি বলে মনে করছে জেলার সমস্ত রাজনৈতিক মহল। মূলত এই দুই শক্তিকে হারাতে কোনো ঝুঁকি নিতে চায়নি বামফ্রন্ট। বাম নেতৃত্বের অনুমতি ছাড়াই এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আর.এস.পি.- তাই প্রার্থীর সমর্থনে কোনো প্রচার করবে না দল। মুর্শিদাবাদে জঙ্গীপুর কেন্দ্রের বামপ্রার্থী জুলফিকার আলির সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় এসে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার সন্ধ্যায় জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের গোয়ালজান এলাকায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ওই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী জুলফিকার আলি সহ বাম নেতা কর্মীবৃন্দ।
Labels:
West Bengal

No comments: