কাল জানা যাবে সালমান খানের বিয়ের তারিখ?
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সুপারস্টার সালমান খান নিজেই জানালেন কবে নাগাদ বিয়ের তারিখ ঘোষণা করবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার বিয়ে বিষয়ে মুখ খুললেন।
তাকে বলা হয়, আপনার বিয়ে এখন জাতীয় চিন্তার বিষয়, তো বিয়েটা কবে করছেন। উত্তর দিতে গিয়ে সালমানের সেই স্বভাবসুলভ হাসি। সালমান বলেন, যেহেতু এটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আগামীকাল ২৩ মে বিয়ের তারিখ ঘোষণা দেওয়ার কথা ভাবছেন তিনি। কারণ আগামীকাল ভারতের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দিনটি সব ভারতীয়র কাছে গুরুত্বপূর্ণ তাই সেদিনই বিয়ের তারিখ জানা যাবে!’
বিয়ে নিয়ে এভাবে মজার ছলে উত্তর দেন সালমান। তিনি বিয়ে বিষয়ে রসিকতা করলেও; তিনি যে বাবা হচ্ছেন তা নিয়ে সিরিয়াস ছিলেন। তিনি বলেন, আমি বাবা হতে চাই। আমি চাই আমার ঘরে বাচ্চাকাচ্চা থাকুক।
এর আগেও ভারতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, যদি কখনো বিয়ে করি তবে; তা করবো শুধু সন্তান নেওয়ার কারণে।’ নিকট আত্মীয়দের কাছে জানা যায়, এখনও বিয়ের জন্য ‘প্রস্তুত নন’ সালমান; তাই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তিনি।
সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ায় বলিউডে সালমানই প্রথম নন। এরআগে এভাবে সন্তান নিয়ে আমির খান, শাহরুখ খান, করন জোহরের মতো তারকারাও।
from Daily Bangla http://bit.ly/2HZPYuM
Labels:
Entertainment


No comments: