ফের বিগ বস ১৩-র সদস্য অনুপ জালোটা!
ভজন গায়ক অনুপ জালোটা ফের রিয়্যালিটি শো বিগ বস-১৩-র ঘরে সদস্য হতে চলেছেন। গত বছর সলমানের বিগ বস ১২-র প্রতিযোগী ছিলেন তিনি। গিয়েছিলেন নিজের ছাত্রী জসলিন মাথারুর সঙ্গে। সেখানে গিয়ে অবশ্য নিজেদের রিয়্যাল লাইফ জুটি হিসেবে প্রকাশ্যে এসেছিলেন তাঁরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুপ জালোটা বলেছেন, 'আমি বিগ বস হাউজে যাচ্ছি। আমি সলমানের সঙ্গে সহ সঞ্চালক হিসেবে কাজ করতে পারি।' এরই সঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, কাকে জুটি হিসেবে নিয়ে যেতে চান তিনি। জবাবে অনুপ জানান, ক্যাটরিনা কাইফের নাম। তবে সত্যিই বিগ বস-১৩-এ অনুপ যাচ্ছেন কি না তা নিয়ে এখনও কোনও অফিশিয়াল মন্তব্য করেনি শো-কর্তৃপক্ষ।
Labels:
Entertainment


No comments: