শাশুড়ির পাঠানো লাল লহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসবেন নুসরত
আর মাত্র ৫ দিন বাকি ৷ আর তারপরেই তুরস্কে নিখিল জৈন-এর সঙ্গে সাত পাকে বাঁধা টলিউড অভিনেত্রী নুসরত জাহান ৷ প্রস্তুতি প্রায় সারা ৷ ইতিমধ্যেই বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ দুই বাড়িতেই খুশির আমেজ ৷ সম্প্রতি সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরত ৷ তার আগের তিনমাস নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন নুসরত ৷ ভোটের কারণে দিন-রাত পরিশ্রম করতে হয়েছিল ৷ আর সেই কারণে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই করতে পারেননি নায়িকা ৷ ভোট মিটতেই বিয়ে নিয়ে বিভিন্ন পরিকল্পনায় মেতে গিয়েছেন নুসরত-নিখিল ৷
বিয়ে
নিয়ে দু’জনেরই স্বপ্ন অনেক ৷ যাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন সবথেকে সেরা
হয় ৷ সেই কারণে দু’জনে সবরকম ব্যবস্থা নিতে চলেছেন ৷ নুসরত একজন অভিনেত্রী
হওয়ার পাশাপাশি একজন চিত্রশিল্পীও ৷ আর সেই শিল্পনৈপূণ্যের ছোঁয়া জুড়ে
থাকছে সম্পূর্ণ বিবাহ অনুষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে ৷ আর হবু বৌয়ের সমস্ত
সিদ্ধান্তেই সায় নিখিলের ৷
সম্প্রতি
একটি সাক্ষাৎকারে নিখিল জানিয়েছেন, আলাপটা হয়েছিল তিনবছর আগে ৷ তাঁর
পোশাকের ব্র্যান্ড ‘রঙ্গোলি’ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসেন নুসরত ৷
সেই থেকে দেখা-সাক্ষাৎ ৷ প্রথম থেকেই নুসরতের প্রতি একটা ভাল লাগা ছিলই ৷
কিন্তু আলাপের পর দু’বছর পর্যন্ত ক্লায়েন্টের মতোই সম্পর্ক নিখিলের সঙ্গে
সম্পর্ক রেখেছিলেন নুসরত ৷ তবে ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক ৷ অভিনেত্রী তো
ছিলেনই এ বার সাংসদও হয়েছেন হবু বৌ ৷ আর পুরো ব্যাপারটাই বেশ এনজয় করছেন
নিখিলও ৷ আর নুসরতের সেই ‘অরা’বা অলৌকিক আভাকে বেশ পছন্দ করেন নিখিল ৷
সব
মিলিয়ে প্রেমে ভাসছেন ‘NJ'দ্বয় ৷ নুসরত এবং নিখিল দু’জনের নামেরই
আদ্যক্ষর শুরু ‘N’দিয়ে ৷ এরই সঙ্গে তাঁদের পদবীর আদ্যক্ষর শুরু ‘J’দিয়ে ৷
বিয়ের ট্রেন্ড মেনে গোটা বিয়ের অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘NJ'৷
বিয়েতে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে বিয়ের সমস্ত ঐতিহ্য় ও রীতি নীতিতেও
দেওয়া হচ্ছে বিশেষ জোর ৷ বাড়ির বড় মেয়ের বিয়ে ৷ আমেজে মেতেছে পরিবার ৷
ব্যস্ততা জৈন পরিবারেও ৷
গতকাল
বুধবার পাত্র নিখিল জৈনের বাড়ি থেকে তত্ত্ব এসে পৌঁছেছে নুসরতের বাড়িতে ৷
নিখিলের মা অভিনেত্রী ও সাংসদ হবু বৌমা নুসরতের জন্য পাঠিয়েছেন লাল রঙের
লহেঙ্গা ৷ আর শোনা যাচ্ছে, এই লহেঙ্গা পড়েই বিয়ের পিঁড়িতে বসবেন নুসরত ৷
এর পাশাপাশি এসেছে প্রচুর শাড়ি, আধুনিক পোশাক, নামী দামি প্রসাধন
সামগ্রী, ডিজাইনার ব্যাগ ৷ আরও বহু সামগ্রী ৷ অন্যদিকে, নুসরতের বাড়ি
থেকেও তত্ত্ব পৌঁছে গিয়েছে নিখিলের বাড়িতে ৷ দুই বাড়িতেই শুরু
প্রাক-বিবাহকালীন অনুষ্ঠান ৷ এ বার অপেক্ষা তুরস্কে উড়ে যাওয়ার ৷ অপেক্ষা
‘NJ'দ্বয়ের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ৷
Labels:
Entertainment


No comments: