শ্রীদেবী কন্যার পরের ছবির শুটিং বন্ধ! কেন?
ধড়ক দিয়ে নিজের বলিউড ক্যারিয়ার শুরু হওয়ার পর, জাহ্নবী কাপুরের কাছে এখন একাধিক রোমাঞ্চকর চলচ্চিত্রের তালিকা উপস্থিত। জাহ্নবীকে, করন জোহর পরিচালিত তখত-এ দেখা যাবে, যেখানে একাধিক বড় বড় তারকারা থাকবেন। এছাড়া, গুঞ্জন সাক্সেনা-র বায়োপিকেও দেখা যাবে জাহ্নবী-কে, যার নাম এখনো পর্যন্ত কার্গিল গার্ল বলে জানা গেছে। ছবিটির শুটিং কিছুদিন আগে শুরু হয়েছিল, তবে লখনৌ-তে খারাপ আবহাওয়ার কারণে নির্মাতারা শুটিং বন্ধ রাখেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধক্ষেত্রে প্রবেশকারী প্রথম মহিলা যুদ্ধ বিমানচালক ছিলেন গুঞ্জন সাক্সেনা। সাক্সেনা-র সাথে তার সহকর্মী শ্রীবিদ্যা রাজন-ও ছিলেন, যিনি একজন লেফটেন্যান্ট ছিলেন। যুদ্ধক্ষেত্রে প্রবেশকারী প্রথম নারী মহিলা যুদ্ধ বিমানচালক ছিলেন গুঞ্জন ও শ্রীবিদ্যা। ছবিটি শরন শর্মা দ্বারা পরিচালিত। পঙ্কজ ত্রিপাঠী সিনেমায় গুঞ্জনের বাবার ভূমিকা পালন করতে দেখা যাবে!
from Daily Bangla http://bit.ly/2VBgZK1
Labels:
Entertainment



No comments: