স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ বক্স অফিসে ৫০ কোটি অতিক্রম করল
টাইগার শরফ, অনন্যা পান্ডে এবং তার সুতারিয়া অভিনীত 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২" ১০ই মে মুক্তি পেয়েছিল এবং ছবিতে দুটি নতুন মুখ দেখার জন্য অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি মুক্তির ৯ দিনের মাথাতেই ছবিটি বক্স অফিসে ৫০ কোটি টাকা অতিক্রম করেছে।
বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শের টুইটারে এই খবর শেয়ার করেছেন।
তবে ছবির স্ক্রিপ্ট নিয়ে একাধিক সমালোচনা জুটেছে ছবি নির্মাতাদের ভাগ্যে।
প্রসঙ্গত, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২', ২০১২-র সুপার হিট 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এর সিকোয়েল, যা আলিয়া ভট্ট,, বরুন ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার অভিনীত।
from Daily Bangla http://bit.ly/30w2b2C
Labels:
Entertainment



No comments: