Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নিজের স্টারডম নিয়ে খোলামেলা সালমান



বলিউডে শুধু অভিনয় করাই নয়, নিজের স্টারডম ধরে রাখাটাও একটা বিষয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমার এই তালিকায় অন্তর্ভুক্ত।  আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তার স্টারডম আগামী কয়েক বছরের মধ্যে আর থাকবে না। কিন্তু, "ভারত" ছবির প্রমোশনে সালমানকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি খুব মজার উত্তর দেন।
 সালমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি কি প্রস্তুত সেই সময়টার জন্য, যখন তার সিনেমা ভালো ব্যবসা করা বন্ধ করে দেবে।  জবাবে সালমান বলেন, তিনি নিশ্চিত যে তিনি অন্তত ৩০ থেকে ৩৫ বছর তার স্টারডম বজায় রাখতে পারেন।

তাকে আরো জিজ্ঞাসা করা হয়, নতুন প্রজন্মের দর্শক যারা স্টারডমের তুলনায় ভাল বিষয়বস্তু পছন্দ করে, সেক্ষেত্রে সালমান বলেন, "স্টারডামকে অবশ্যই একদিন যেতে হবে।"  দীর্ঘ সময়ের জন্য এটি বজায় রাখা খুবই চ্যালেঞ্জিং কাজ।  আমি মনে করি শাহরুখ, আমির, অক্ষয় এবং আমি বলিউড শিল্পের একমাত্র শিল্পী, যারা দীর্ঘদিন ধরে এটি রাখতে পেরেছে।  আমরা আগামী কয়েক বছর আরো এই স্টারডম ধরে রাখার চেষ্টা করব।
সালমান আরও বলেন যে তিনি কিছু সুপারস্টারকে জানেন, যাদের আয় এখন ৮ থেকে ১০ শতাংশ। এটা আমাদের সাথেও ঘটবে।  কিন্তু আমি মনে করি এটি এখনও শুরু হয়নি।


from Daily Bangla http://bit.ly/30Y5Eaz

No comments: